বাংলাদেশের মেলে ঘাসের মাদুর।


মাদুর তৈরির প্রধান উপকরন মেলে ঘাস অত্যন্ত পরিবেশ বান্ধব একটা ঘাস জাতীয় তন্তু।এই গাছের বৈজ্ঞানিক নাম cyperus  pangorei।এটি হলো বহুবর্ষিজীবি বিরুৎ জাতীয় উদ্ভিদ।আর এই বৈশিষ্ট্যের কারনে এই ঘাস পুরোই তাপ অপরিবাহী একটা তন্তু।


সেকারনেই  মেলে ঘাস দিয়ে বানানো মাদুর এর জনপ্রিয়তা মুঘল আমল থেকে সমাদৃত। সম্রাট জাহাঙ্গীর এর সুন্দরী বেগম তাকে একটা সুন্দর কারুকার্য খচিত মাদুর উপহার দেন এমনটা ইতিহাস পর্যালচনা করে পাওয়া গিয়েছে। 


তাপের এই অপরিবাহিতার জন্য মাদুর প্রাচীনকালে মানুষের খাওয়া থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সকল কাজের সঙ্গী ছিল।যা আজকে সময়ের পরিক্রমায় আর আধুনিকতার ছোয়ায় হারিয়ে গিয়েছে।প্রাকৃতিক উপাদানে তৈরি এই মাদুর রাখে আমাদের স্বাস্থ্যের খেয়াল।শীতের ঠান্ডা মাটির থেকে শুরু করে গরমের তাপদাহ থেকে বাচাতে, সব কাজেই মাদুর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।  


এখন আমরা অনেকেই মাদুর চিনি না।আবার অনেকেরই কাছে ছোটো বেলার স্মৃতি যা বাচ্চাদের গল্প বলে চেনাই।

Comments

Popular posts from this blog

Bangladeshi mat